Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আসামে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

গুয়াহাটি, ৪ ডিসেম্বর: ভারতের আসাম রাজ্যের সরকার, রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে (পাবলিক প্লেস) গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরুর মাংস খাওয়ার বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।



বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে বলেন:

“আসামে গরু জবাই বন্ধ করতে তিন বছর আগে একটি আইন আনা হয়েছিল, তাতে খুব ভালো সাড়া পাওয়া গেছে। এবার আমরা আরেক কদম এগিয়ে গেছি। আসামে কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক অনুষ্ঠানে বা পাবলিক প্লেসে পরিবেশন করা হবে না।”

মুখ্যমন্ত্রী আরও জানান, আগে মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন এই নিষেধাজ্ঞা পুরো রাজ্যে প্রসারিত করা হয়েছে। জনসমক্ষে, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

উল্লেখ্য, আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে 'আসাম ক্যাটেল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১' অনুযায়ী যে এলাকায় হিন্দু, জৈন এবং শিখরা সংখ্যাগরিষ্ঠ এবং একটি মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

এখন থেকে গোটা রাজ্য জুড়ে হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ